পিকল এবং ম্যাঙ্গো স্কোয়াশ প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি ম্যাঙ্গো পান্না পেয়েছে দ্বিতীয় স্থান।
কলকাতা থেকে NECTRIN-এর যাত্রা শুরু, কৃষকের উৎপাদন সরাসরি পৌঁছবে ভোক্তার ঘরে
কলকাতা: ভারতীয় কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে গুণমানসম্পন্ন খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে Zenvia International Pvt. Ltd. আনুষ্ঠানিকভাবে বাজারে আনল তাদের নতুন ফুড ব্র্যান্ড ‘NECTRIN’। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত “Meet-the-Press & Official NECTRIN Launch” অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
‘From Farm to Home’—কৃষক ও ভোক্তার মধ্যে বিশ্বাসের সেতু
লঞ্চ অনুষ্ঠানে সংস্থার ডিরেক্টর গৌতম রায় বলেন, একজন কৃষকের কাছে আম, টমেটো বা লঙ্কা শুধুমাত্র ফসল নয়, বরং সারা বছরের পরিশ্রম এবং তাঁর পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত। কিন্তু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং সঠিক বাজারের অভাবে অনেক সময় কৃষক তাঁর উৎপাদনের যথাযথ মূল্য পান না।
এই সমস্যার সমাধানে আধুনিক ফুড প্রসেসিং এবং শক্তিশালী মার্কেট লিঙ্কেজের মাধ্যমে কৃষিপণ্যকে মূল্য সংযোজিত খাদ্যপণ্যে রূপান্তর করে বৃহত্তর বাজারের সঙ্গে কৃষকদের যুক্ত করার লক্ষ্য নিয়েছে NECTRIN।
গৌতম রায় বলেন, “From Farm to Home শুধু একটি ট্যাগলাইন নয়, এটি কৃষক ও ভোক্তার মধ্যে বিশ্বাসের সেতু।”
আচার থেকে ম্যাঙ্গো স্কোয়াশ—NECTRIN-এর আকর্ষণীয় পোর্টফোলিও
‘Quality, Taste & Affordability’-কে মূল লক্ষ্য করে NECTRIN-এর পোর্টফোলিওতে রয়েছে আচার, টমেটো সস, ম্যাঙ্গো পান্না, ম্যাঙ্গো স্কোয়াশ এবং জ্যাম।
বাজারে আত্মপ্রকাশের সঙ্গেই জাতীয় স্তরে নজর কেড়েছে ব্র্যান্ডটি। বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সবৌর আয়োজিত ‘National Mang
পশ্চিমবঙ্গ থেকে গোটা ভারত, তারপর আন্তর্জাতিক বাজার
পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে যাত্রা শুরু করে NECTRIN-এর লক্ষ্য ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে নিজেদের উপস্থিতি শক্তিশালী করা। পরবর্তী পর্যায়ে গোটা ভারত এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে সংস্থার।
কোম্পানির দীর্ঘমেয়াদি লক্ষ্য—“1 Crore Farmers. 1 Crore Entrepreneurs. One Healthy India.”
এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদনের ন্যায্য মূল্য, ডিস্ট্রিবিউটর ও সুপার স্টকিস্টদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ এবং সাধারণ মানুষের কাছে গুণমানসম্পন্ন খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলতে চায় Zenvia International।
কৃষকের মাঠ থেকে সরাসরি ভোক্তার ঘর—এই ভাবনাকেই সামনে রেখে কলকাতা থেকে নতুন অধ্যায় শুরু করল NECTRIN।
Comments
Post a Comment