অ্যাক্রোপলিস মলে iTech-এর Apple Premium Partner স্টোর উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
কলকাতা, ১৪ আগস্ট ২০২৬: পূর্ব ভারতের বৃহত্তম Apple Authorised Reseller iTech কলকাতার অ্যাক্রোপলিস মলে তাদের নতুন Apple Premium Partner (APP) স্টোর উদ্বোধনের মাধ্যমে প্রিমিয়াম প্রযুক্তি খুচরো বিপণনের ক্ষেত্রে নতুন মাইলফলক তৈরি করল।
নতুন স্টোরটির উদ্বোধন করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং iTech-এর প্রতিষ্ঠাতা ও CEO উদিত ডোকানিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা।
Apple-এর আন্তর্জাতিক Premium Partner মানদণ্ড অনুযায়ী তৈরি এই ২,১০০ বর্গফুটের স্টোরে এক ছাদের নিচে Apple-এর সম্পূর্ণ ইকোসিস্টেমের অভিজ্ঞতা পাওয়া যাবে। গ্রাহকরা এখানে সর্বশেষ iPhone, iPad, Apple Watch, AirPods এবং বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী দেখতে ও ব্যবহার করে অভিজ্ঞতা নিতে পারবেন। পাশাপাশি Apple-প্রশিক্ষিত বিশেষজ্ঞদের কাছ থেকে পাবেন ব্যক্তিগত পরামর্শ ও পরিষেবা।
স্টোর উদ্বোধনকে ঘিরে গ্রাহক ও Apple অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। শতাধিক মানুষ নতুন স্টোরে উপস্থিত হয়ে Apple-এর বিভিন্ন পণ্য ও পরিষেবার অভিজ্ঞতা নেন।
অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি বহু বছর ধরে Apple ব্যবহার করছি এবং আমার পরিবারও Apple-এর পণ্যের প্রতি আগ্রহী। পণ্যগুলির সরলতা এবং নির্বিঘ্ন ব্যবহারযোগ্যতা আমাদের সবসময়ই ভালো লেগেছে। কলকাতায় একটি নতুন Apple Premium Partner স্টোর চালু হওয়ায় খুব ভালো লাগছে, যেখানে মানুষ এক ছাদের নিচে সম্পূর্ণ Apple ইকোসিস্টেমের অভিজ্ঞতা নিতে পারবেন। এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি আনন্দিত এবং কলকাতায় এই বিশেষ রিটেল অভিজ্ঞতা নিয়ে আসার জন্য iTech-কে অভিনন্দন জানাই।”
iTech-এর প্রতিষ্ঠাতা ও CEO উদিত ডোকানিয়া বলেন, নতুন এই স্টোর শুধু iTech-এর জন্য নয়, পূর্ব ভারতের Apple গ্রাহকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জানান, সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে পূর্ব ভারতে আরও চারটি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে। আগামী বছর iTech-এর লক্ষ্য ৫০টি স্টোরে পৌঁছনো, যা সংস্থার ১০ বছর পূর্তির সঙ্গে বিশেষ তাৎপর্য বহন করবে।
উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার
১৪ থেকে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত নতুন স্টোরে থাকছে একাধিক বিশেষ অফার:
- নির্বাচিত iPhone 17 Pro ও iPhone 17 Pro Max কিনলে ₹১২,৯০০ মূল্যের AirPods 4 বিনামূল্যে।
- iPhone 17-এ ১০% ছাড়, সঙ্গে ₹১২,৯৯৯ মূল্যের 4-in-1 Speaker বিনামূল্যে।
- MacBook Air-এ ১৬% ছাড়, সঙ্গে ₹৩,৪৯৯ মূল্যের প্রিমিয়াম ব্যাগ।
- MacBook Neo-তে ১৮% ছাড়, সঙ্গে ₹৩,৪৯৯ মূল্যের প্রিমিয়াম ব্যাগ।
- iPad A16 বিশেষ মূল্য ₹৩৪,৯০০।
শর্ত প্রযোজ্য।
পূর্ব ভারতে iTech-এর সম্প্রসারণ
বর্তমানে পূর্ব ভারতে iTech-এর ৩৫টি স্টোর এবং ৭টি সার্ভিস সেন্টার রয়েছে। Apple-এর পণ্য ও অ্যাক্সেসরিজের পাশাপাশি সংস্থাটি ফাইন্যান্সিং সুবিধা, ট্রেড-ইন প্রোগ্রাম এবং সার্টিফায়েড সার্ভিস সলিউশন প্রদান করে।
অ্যাক্রোপলিস মলে নতুন Apple Premium Partner স্টোর চালুর মাধ্যমে কলকাতা তথা পূর্ব ভারতে Apple-এর প্রিমিয়াম রিটেল অভিজ্ঞতাকে আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়েছে iTech।
— Media Connect
Ankit Agarwal: 9830432080
Prerna Kothari Fomra: 9831129739
Comments
Post a Comment