এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্যান-ইন্ডিয়া ক্যাশব্যাক অফার, মিলবে সর্বোচ্চ ₹১১,০০০ পর্যন্ত সুবিধা
১৪ আগস্ট ২০২৬: উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করল HDB Financial Services। সংস্থার পক্ষ থেকে প্যান-ইন্ডিয়া Consumer Durable Loan (CDL) এবং Digital Product Loan (DPL)-এর উপর বিশেষ ক্যাশব্যাক ক্যাম্পেইন চালু করা হয়েছে। এই অফারে নির্বাচিত পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকরা সর্বোচ্চ ₹১১,০০০ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
এই সীমিত সময়ের অফারটি ১৪ আগস্ট থেকে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। দেশের বিভিন্ন প্রান্তে অংশগ্রহণকারী রিটেল পার্টনার আউটলেট থেকে যোগ্য কনজিউমার ডিউরেবল ও ডিজিটাল পণ্য কেনার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।
ক্যাশব্যাকের পাশাপাশি গ্রাহকদের জন্য থাকছে তাৎক্ষণিক লোন অনুমোদন, সাশ্রয়ী EMI এবং ন্যূনতম ডকুমেন্টেশন। এর ফলে উৎসবের মরশুমে পছন্দের পণ্য কেনার ক্ষেত্রে আরও সহজ ও সুবিধাজনক অর্থায়নের সুযোগ পাবেন গ্রাহকরা।
HDB Financial Services-এর Consumer Finance বিভাগের প্রধান আকাশ বারারিয়া বলেন, উৎসবের কেনাকাটার মরশুমে গ্রাহকদের জন্য এই বিশেষ ক্যাশব্যাক ক্যাম্পেইন চালু করতে পেরে সংস্থা আনন্দিত। Consumer Durable এবং Digital Product Loan-এর মাধ্যমে আকাঙ্ক্ষিত পণ্য কেনাকে আরও সাশ্রয়ী করে তোলাই তাঁদের লক্ষ্য।
এই অফারের সুবিধা নিতে গ্রাহকরা নিকটবর্তী HDB Financial Services শাখায় যোগাযোগ করতে পারেন, সংস্থার প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারেন, অথবা HDB On-the-Go মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন।
এই সীমিত সময়ের ক্যাম্পেইনের মাধ্যমে HDB Financial Services গ্রাহককেন্দ্রিক, সহজলভ্য এবং সুবিধাজনক ফিনান্সিং পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি আরও জোরদার করল।
Comments
Post a Comment