স্বাধীনতা দিবসে নিউ গোল্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বিশেষ উদ্যোগ


কলকাতা: ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার ৬, ড. এইচ. কে. চ্যাটার্জি লেন-এ নিউ গোল্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে জনাব মহম্মদ আবিদ আলি সাহেবের হাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর জাতীয় পতাকার প্রতি সম্মান জানানো হয় এবং উপস্থিত সকলেই দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন।

স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করতে স্কুলপড়ুয়া শিশুদের মধ্যে বই, খাতা, কলম-সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য উৎসাহিত করা হয়।

এর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ ও এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। স্বাধীনতা দিবসের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া কোর্টের আইনজীবী জনাব শাহিদ শফি সাহেব, জনাব মহম্মদ কামরুদ্দিন সাহেব, সমাজকর্মী জনাব বদরুদ্দিন আনসারি সাহেব, মির্জ হলের জনাব মহম্মদ শাহিদ রেহান, জনাব মহম্মদ ফয়াজ সাহেব-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য মানুষ এবং নিউ গোল্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।

বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টজনেরা স্বাধীনতার গুরুত্ব, দেশের প্রতি নাগরিকদের দায়িত্ব এবং সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। তাঁদের মতে, শিক্ষাই পারে আগামী প্রজন্মকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে।

নিউ গোল্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগে একদিকে যেমন স্বাধীনতা দিবসের দেশাত্মবোধের আবহ তৈরি হয়, অন্যদিকে শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে সমাজসেবার এক সুন্দর বার্তাও দেওয়া হয়।

দেশপ্রেম, শিক্ষা ও মানবসেবার বার্তা নিয়ে নিউ গোল্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এই স্বাধীনতা দিবস উদযাপন এলাকাবাসীর নজর কাড়ে। 

Comments

Popular posts from this blog

মর্যাদাপূর্ণ সুন্নতি নিকাহ অনুষ্ঠানে বিশিষ্টজনদের সমাগম, নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনাll

টোটাল কভার' নিয়ে শিল্পে নতুন দিগন্ত খুলল CenturyPly, এবার মিলবে সম্পূর্ণ আসবাবপত্রের খরচের সুরক্ষা

OBC সার্টিফিকেটের পুনরায় যাচাই নিয়ে পশ্চিমবঙ্গে উদ্বেগ, ফের আলোচনায় ৭৭টি সম্প্রদায়ের মর্যাদা