শিশুর অধিকার ও অভিভাবকত্ব নিয়ে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির বিশেষ পরিচিতিমূলক অধিবেশন


মোল্লা জসিমউদ্দিন

কলকাতা, ২ আগস্ট: শিশুদের সাক্ষাতের অধিকার (Visitation Rights), অভিভাবকত্বের নির্দেশিকা (Guardianship Guidelines) এবং Parenting Plan প্রণয়ন বিষয়ে শনিবার কলকাতা হাইকোর্টের মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটির উদ্যোগে শতাধিক প্রশিক্ষিত মিডিয়েটরের জন্য একটি বিশেষ পরিচিতিমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির সহযোগিতায় ছিল ‘আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস’।

কলকাতা হাইকোর্টের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মেমোরিয়াল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের সূচনায় স্বাগত ভাষণ দেন মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটির সদস্য-সচিব সুদীপ ব্যানার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মধুমতী মিত্র, প্রাক্তন বিচারপতি তৌফিক উদ্দিন-সহ বিশিষ্ট আইনজীবী ও মিডিয়েটররা।

মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড. শুভাশিস মুহুরি জানান, শিশুর অধিকার ও অভিভাবকত্ব সংক্রান্ত আইনি বিষয় সম্পর্কে প্রশিক্ষিত মিডিয়েটরদের আরও দক্ষ করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাঁর বক্তব্য, পারিবারিক বিরোধের ক্ষেত্রে কার্যকর মধ্যস্থতার মাধ্যমে আপস-মীমাংসা বৃদ্ধি এবং বিচারাধীন মামলার জট কমাতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে মিডিয়েশন কমিটির কর্মী মহম্মদ নৌশাদ, আকবর আলী, সুমন দাস, সুপ্রিয় বণিক, সায়ন চ্যাটার্জি এবং কৌশিক কোলি-সহ অন্যান্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Comments

Popular posts from this blog

মর্যাদাপূর্ণ সুন্নতি নিকাহ অনুষ্ঠানে বিশিষ্টজনদের সমাগম, নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনাll

টোটাল কভার' নিয়ে শিল্পে নতুন দিগন্ত খুলল CenturyPly, এবার মিলবে সম্পূর্ণ আসবাবপত্রের খরচের সুরক্ষা

OBC সার্টিফিকেটের পুনরায় যাচাই নিয়ে পশ্চিমবঙ্গে উদ্বেগ, ফের আলোচনায় ৭৭টি সম্প্রদায়ের মর্যাদা