বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে পূর্ব কলকাতা জলাভূমি রক্ষায় বড় উদ্যোগ, ‘গ্রিন ক্যাটালিস্ট’ প্রকল্পের সূচনা

কলকাতা, ২৮ জুলাই: বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে পূর্ব কলকাতা জলাভূমি (ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস) সংরক্ষণ এবং নগর পরিবেশকে আরও জলবায়ু-সহনশীল করে তুলতে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (CINI) তাদের নতুন প্রকল্প ‘Green Catalyst: Youth-led Wetland Conservation & Urban Ecological Resilience in Kolkata’-এর আনুষ্ঠানিক সূচনা করল। উইপ্রো ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (WBPCB), পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ, কলকাতা পুরসভা, সমগ্র শিক্ষা মিশন এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিনিয়র পার্সোনেল ম্যানেজার সমঞ্জিত সেনগুপ্ত, পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের ড. এস. এন. ঘোষ ও ড. অনির্বাণ রায়, সমগ্র শিক্ষা মিশনের অতিরিক্ত জেলা প্রকল্প আধিকারিক বিষ্ণুপদ সরকার, উইপ্রো ফাউন্ডেশনের আরবান ইকোলজি কনসালট্যান্ট শ্রেয়সী ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। পাশাপাশি কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিশু ও যুব প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও যুবসমাজকে পরিবেশ সংরক্ষণে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা এবং পূর্ব কলকাতা জলাভূমির মতো গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র রক্ষায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। আলোচনায় মিশন LiFE (Lifestyle for Environment)-এর আওতায় ইকো-ক্লাব গঠন, পরিবেশ শিক্ষা কর্মসূচি (EEP) এবং জলাভূমির বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরা হয়।

বিশেষজ্ঞরা জানান, পূর্ব কলকাতা জলাভূমি শুধু জীববৈচিত্র্যের ভাণ্ডার নয়, এটি কলকাতার প্রাকৃতিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান ভিত্তি। জলাভূমি সংরক্ষণ ভবিষ্যতের জলবায়ু সংকট মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের নিজেদের পরিবেশ-সংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেওয়া হয়। বিশেষভাবে সক্ষম এক শিশু জানায়, সিআইএনআই-এর উদ্যোগ তাদের সামাজিক ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় আত্মবিশ্বাস জুগিয়েছে। কলকাতা পুরসভার আধিকারিকরাও শহরের বর্তমান কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ভাগ করে নেন।

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে সিআইএনআই, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং উইপ্রো ফাউন্ডেশন যৌথভাবে জানিয়েছে, ভবিষ্যতেও শিশু ও যুবসমাজকে পরিবেশ রক্ষার অগ্রদূত হিসেবে গড়ে তোলার পাশাপাশি পূর্ব কলকাতা জলাভূমির মতো অমূল্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

Comments

Popular posts from this blog

মর্যাদাপূর্ণ সুন্নতি নিকাহ অনুষ্ঠানে বিশিষ্টজনদের সমাগম, নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনাll

টোটাল কভার' নিয়ে শিল্পে নতুন দিগন্ত খুলল CenturyPly, এবার মিলবে সম্পূর্ণ আসবাবপত্রের খরচের সুরক্ষা

OBC সার্টিফিকেটের পুনরায় যাচাই নিয়ে পশ্চিমবঙ্গে উদ্বেগ, ফের আলোচনায় ৭৭টি সম্প্রদায়ের মর্যাদা